ads

রবিবার , ১৩ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু প্রথম বাঙালি জাতি রাষ্ট্রের জন্ম দিয়েছেন : তথ্যমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের মতো খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা করছে বিএনপি। আর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা পেতাম না, ভাষার অধিকার তথা মাকে মা বলার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু প্রথম বাঙ্গালী জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছে। শনিবার রাতে কক্সবাজারের রামুতে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসবের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

Shamol Bangla Ads

এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ আজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। গ্রাম আর শহরের পার্থক্য নেই আজ। আজ ৪০ হাজার কোটি টাকা খরচ করে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে শেখ হাসিনার সরকার।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুমু সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হাসান।
সভায় জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে স্মল আর্ট স্কুলের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!