ads

বুধবার , ৯ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ২

রেজাউল করিম বকুল
মার্চ ৯, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সহোদর বড় ভাইয়ের হাতে আশরাফুল ইসলাম দুলাল (৫০) নামে এক ছোট ভাই খুন হয়েছে। ৯ মার্চ বুধবার সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম দুলাল স্থানীয় আব্দুস ছালামের ছেলে। ওই ঘটনায় বড় ভাই আমিনুল ইসলাম বেলাল (৬০) ও আরেক ছোট ভাই লিটন মিয়াকে (৩৫) আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার রাণীশিমুল হিন্দুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল বড় ভাই আমিনুল ইসলাম বেলাল ও ছোট ভাই আশরাফুল ইসলাম দুলালের। বুধবার সকালে ছোট ভাই দুলাল বাড়িতে তার ঘর উঠানোর জন্য কাজ করতে থাকে। দুলাল ঘরের মিলাদের জন্য মিষ্টি নিয়ে বড় ভাই বেলালের ঘরে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে বেলাল ধারালো দা দিয়ে দুলালকে কোপ দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুস সোবাহান আল সাঈদ তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার খবর পেয়ে বেলাল ও লিটনকে আটক করে শ্রীবরদী থানা পুলিশ। একইসাথে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ২ জনকে আটক করা হয়েছে। একইসাথে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!