ads

মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, নারীরা এখন কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। সব জায়গায় সমানতালেই এগিয়ে যাচ্ছে তারা। তাদের সমঅধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা সভায় জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!