ads

মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০২২ ১:১২ অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গোস্টোমেল শহরের মেয়র রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছে। ৭ মার্চ সোমবার শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে ওই খবর জানিয়েছে।

Shamol Bangla Ads

গোস্টোমেল শহর কর্তৃপক্ষ ফেসবুক পেজে জানায়, গোস্টোমেলের প্রধান ইউরি ইলিচ প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের ওষুধ বিতরণ করার সময় নিহত হয়েছেন। প্রিলিপকোকে আরও ২ জনের সঙ্গে গুলি করে হত্যা করা হয়। তবে কখন এ ঘটনা ঘটে তা নির্দিষ্ট করে জানায়নি শহর কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, তাকে কেউ জোর করে দখলদারকে বন্দুকের সামনে পাঠায়নি। তিনি জনগণের জন্য প্রাণ দিয়েছেন। গোস্টোমেলের জন্য প্রাণ দিয়েছেন।

Shamol Bangla Ads

কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থিত গোস্টোমেলে রয়েছে কৌশলগত আন্তোনভ সামরিক বিমানবন্দর। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল সেই স্থানে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!