ads

সোমবার , ৭ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ মার্চের ভাষণেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা দিয়ে গেছেন : শেরপুরে হুইপ আতিক

স্টাফ রিপোর্টার
মার্চ ৭, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বলেছেন, ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে দেশের স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। ওই ভাষণেই মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা দিয়ে গেছেন তিনি। আর বিএনপি বলে, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এসব কথা শুনলে হাসি পায়। জিয়াউর রহমানকে দেশের মানুষ চিনতোই না। তিনি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার বিকেলে শহর আওয়ামী লীগের উদ্যোগে চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিল তিল করে এদেশকে স্বাধীন করার জন্য আন্দোলন গড়ে তোলেন এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।

শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!