ads

সোমবার , ৭ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৭, ২০২২ ১২:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুল মুনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানসহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন রয়েছে।

Shamol Bangla Ads

অপরদিকে নকলা উত্তরবাজার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!