ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে তিন হাজার প্রতিবন্ধী সনাক্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২, ২০১৪ ৫:১৩ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে প্রতিবন্ধীতা সনাক্তকরণ কর্মসূচী শেষ হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর, ডাক্তার ও কনসালট্যান্ট কর্তৃক উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ছয় মাস জরিপ চালিয়ে প্রতিবন্ধীতা সনাক্তকরণ করা হয়েছে। জরিপে ৩ হাজার ২শ’ ১৭ জন প্রতিবন্ধী সনাক্ত করে তালিকাভূক্ত করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল­াহ-আল-মাসুদ জানান, সনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয় পত্র প্রাপ্তি, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, সুদমুক্ত ক্ষুদ্রঋণ, সংরক্ষিত কোটা, সরকারি চাকরি, গণপরিবহনে আসন সংরক্ষনসহ প্রাপ্য সুবিধা দিতে ডাটাবেজ তৈরির জন্য চলতি বছরের ৯ জানুয়ারী থেকে শুরু হওয়া এ জরিপে তাদের ছবি তোলার কাজও প্রায় শেষ পর্যায়ে। অতি দ্রুত এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, মেয়র, ইউপি চেয়ারম্যান, ডাক্তার, ট্যাগ অফিসার ও সমাজসেবা অফিসের প্রত্যায়ন পত্র মহাপরিচালকের দপ্তরে প্রেরণ করবেন।

কেশবপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

Shamol Bangla Ads

যশোরের কেশবপুরের পাঁজিয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মী করে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মটরসাইকেল লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও আক্রান্ত পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার গভীর রাতে পাঁজিয়া গ্রামের সুবীর মজুমদারের বাড়িতে ১৫/২০ জনের একদল মুখোশধারি ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে পরিবারের সকলকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মী করে নগদ ১৫ হাজার টাকা, আড়াইভরি স্বর্ণালঙ্কার ও ডিসকভার ১৩৫ সিসি একটি মটরসাইকেল নিয়ে যায়। এ সময় তাদের হাতে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র ছিলো।
থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ডাকাতির ঘটনায় মামলা হয়েছে নিশ্চিত করে বলেন, উপ-পরিদর্শক নাসিরউদ্দীনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কেশবপুরে কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন

স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে যশোরের কেশবপুর কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, নাসিমা সাদেক চম্পা, জিএম হোসেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ শাহীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্ধনা রানী দাস, সাংবাদিক উত্তম ঘোষ, ইউপি সদস্য লতিফুর রহমান কবীর, পলাশ মলি­ক প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!