ads

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক, গাজীরখামার ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম আওলাদ।

Shamol Bangla Ads

২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ওই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Shamol Bangla Ads

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে শেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সাবেক সহ-সভাপতি আব্দুস সুবহান, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সদস্য মো. মোশারফ হোসেন, গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান বাছিরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!