ads

রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

খবর টি পড়েছেন : ২০৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জুলাই-আগস্টে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম। ২২ সে‌প্টেম্বর রবিবার সকালে ঢাকায় এসে পৌঁছান তারা। মে‌ডিকেল টিমকে বহনকারী উড়োজাহাজ কুনমিং থেকে দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Shamol Bangla Ads

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক।

চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে চীন ঢাকায় জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে।

Shamol Bangla Ads

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া ১ হাজার ৪২৩ জনের নামের প্রাথমিক তালিকা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। এই উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম বলেন, এক মাস যাচাই-বাছাইয়ের পর পাওয়া আহতের সংখ্যা ২২ হাজার। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তি ৫৮৭। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন ৬৮৫ জন। এর মধ্যে ৯২ জনের দুই চোখের আলো চিরতরে নিভে গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি সংস্কারের প্রয়োজন : উপদেষ্টা… পরবর্তী সংবাদ বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. ইউনূস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads