ads

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ

গৌরবময় সেবার ৪৭ বছরে পদার্পণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৬ ফেব্রুয়ারি শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে ডিএমপি।

Shamol Bangla Ads

১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি ‘শান্তি শপথে বলীয়ান’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে যাত্রা শুরু করে ডিএমপি। এর পর থেকে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে দায়িত্ব পালন করছে পুলিশের বৃহৎ এই ইউনিটটি।

ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান প্রধান অতিথি এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা (ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত) বের করার মধ্য দিয়ে ওই অনুষ্ঠানের শুভ সূচনা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!