ads

বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পৃথিবীর কক্ষপথে তিনটি উপগ্রহ পাঠাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে নয়া পালক। নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথে তিনটি উপগ্রহ পাঠাল ভারতীয় সংস্থাটি। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়।

Shamol Bangla Ads

স্থানীয় সকাল ৫টা ৫৯ মিনিটে মহাশূন্যে পাড়ি দেয় ইসরোর পিএসএলভি-সি৫২ রকেট। বিজ্ঞানীদের পরিকল্পনামাফিক কক্ষপথে তিনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে পিএসএলভি।

এরমধ্যে রয়েছে ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ‘ইওএস-০৪’। প্রায় এক হাজার ৭০০ কিলোগ্রাম ওজনের ওই উপগ্রহটি কৃষি, সবুজায়ন, বৃক্ষরোপণ, মাটির আর্দ্রতা, জলের অনুসন্ধান এবং বন্যার রূপরেখা নিয়ন্ত্রণে বিজ্ঞানীদের সাহায্য করতে মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে।

Shamol Bangla Ads

এদিন পিএসএলভি-তে কক্ষপথের উদ্দেশে পাড়ি দেয় ‘ইন্সপায়ার-১’ এবং ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি টেকনোলজি ডেমনস্ট্রেটর স্যাটেলাইট ‘আইএনএস-২বি’ নামের আরও দু’টি অপেক্ষাকৃত ছোট কৃত্রিম উপগ্রহ। আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রা নিয়ে গবেষণা চালাবে ওই দুই স্যাটেলাইট।

উল্লেখ্য, আইএনএস-২বি উপগ্রহটি ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এর মধ্যে থার্মাল ইমেজিং ক্যামেরা বসানো রয়েছে, যার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিতলের তাপমাত্রা, জলমণ্ডলের তাপমাত্রার ওঠাপড়া, কৃষিকাজ এবং সবুজায়নের উপযুক্ত পরিবেশ এবং তাপের নিস্ক্রিয়তা নিয়ে দিনরাত গবেষণা চালানো হবে। ইন্সপায়ার-১ উপগ্রহটি তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ট টেকনোলজির শিক্ষার্থীরা। এর ওজন ৮.১ কেজি। এর মধ্যে বিজ্ঞানীদের তৈরি দু’টি সংযোগযন্ত্র বসানো রয়েছে, যার মাধ্যমে আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রার পদ্ধতি নিয়ে গবেষণা চালাবেন বিজ্ঞানীরা। সূত্র: এনডিটিভি

Need Ads
error: কপি হবে না!