ads

রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্ক্র্যাপ জাহাজের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

রডসহ অন্যান্য লোহাজাতীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে স্ক্র্যাপ জাহাজের আমদানি শুল্ক টন প্রতি ১৫শ টাকা থেকে কমিয়ে ৫শ টাকা করার প্রস্তাব করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিয়ার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। রবিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির আবু তাহের।

Shamol Bangla Ads

রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিকের সভাপতিত্বে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।

বিএসবিআরএ সভাপতি বলেন, স্ক্র্যাপ জাহাজের আন্তর্জাতিক বাজার দর টনপ্রতি ৩৫০ থেকে বেড়ে ৬৩০ ডলারে পৌঁছেছে। ডলারের মূল্যও বেড়েছে। ফলে জাহাজের ক্রয়মূল্য বেড়ে গেছে। এ কারণে বাজারে রড ও লৌহজাতীয় পণ্যের দাম বেড়ে বিরূপ প্রভাব পড়েছে অবকাঠামো খাতের উপর। তাই স্ক্র্যাপ জাহাজের আমদানি শুল্ক কমাতে হবে। একই সঙ্গে সরবরাহ পর্যায়ে প্রতি টন রডের জন্য এক হাজার টাকা ভ্যাট দিতে হয়। এটা কমিয়ে ৫০০ টাকা করার প্রস্তাব করেন তিনি।

Shamol Bangla Ads

একই অনুষ্ঠানে এনবিআর বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ) এর বাজেট প্রস্তাব নেয়।

বিআইসিডিএ র সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, এ খাতের কোম্পানির কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা দরকার। এছাড়া উৎসে কর ৮ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!