ads

রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নানা আয়োজনে ‘নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী’র গৌর‌বের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী র‍্যালি, বিভিন্ন গ্রামীণ খেলাধূলা, আলোচনা সভা, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

শনিবার সকাল সাড়ে দশটায় শহরের আমবাগান এলাকায় সংগঠনটির কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণে গিয়ে র‍্যালিটি শেষ হয়। পরে দুপুর ১২ টায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন খেলাধূলাসহ একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

দুপুরে সংগঠনটির সভাপতি জয়জিৎ দত্ত শ্যামলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক। ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া ভুলু, স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ হাকাম হীরা, আব্দুর রশীদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

Shamol Bangla Ads

পরে বিকেলে র‍্যাফেল ড্র, পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সমাপ্তি ঘটে।

Need Ads
error: কপি হবে না!