ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২২ ২:২৫ অপরাহ্ণ

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় চেয়ারম্যানের শূন্য পদে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন প্রদান করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. নিজামুল হক। এরপর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে থাকে।

Need Ads
error: কপি হবে না!