শ্যামলবাংলা বিনোদন : বলিউড অভিনেতা এবং প্রযোজক শাহরুখ খান এবার স্থান করে নিয়েছেন ভারতের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
জানা যায়, আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি একজন সফল ব্যবসায়ীও বটে। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৪শ মিলিয়ন মার্কিন ডলার। নিজের সম্পদ নিয়ে শাহরুখ স্থান করে নিয়েছেন ১শ ১৪তম ধনী ব্যক্তি হিসেবে। এ বছর ভারতের শীর্ষ ধনী ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ দাড়িয়েছে ২শ ৫০ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর এ পরিমাণ ছিল ২শ ২১ বিলিয়ন মার্কিন ডলার।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি রয়েছেন শীর্ষে। তার সম্পদের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান অনুযায়ী ভারতের ১শ ৪১ ব্যক্তি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের মালিক। গত বছর এ সংখ্যা ছিল ১শ ১।




