ads

রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৪টি অবৈধ করাতকলের যন্ত্রাংশ জব্দ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১২:১১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৪টি অবৈধ করাত কলের যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পাগলারমুখ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওইসব করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের পাগলারমুখ এলাকায় মো. তোতা মিয়া, তুহিন, চাঁন মিয়া ও মোজাফফর আলী বনবিভাগের অনুমতি না নিয়ে লাইসেন্সবিহীন অবৈধভাবে করাত কল স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছিল। বন ও করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে বনের কাঠ চিরাই করার অভিযোগে ওই ৪টি করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, পুলিশের এসআই হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ।

Need Ads
error: কপি হবে না!