ads

শুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাঘের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

জুবাইদুল ইসলাম
ফেব্রুয়ারি ৪, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ

শেরপুরে মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ৪ ফেব্রুয়ারি শুক্রবার ভোররাতে আকস্মিক ঝড়ো হাওয়ার সাথে শুরু হয় তুমুল বৃষ্টি। এরপর সকাল থেকে সারাদিনব্যাপী গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় যেন থমকে যায় শহরের জীবনযাত্রা। বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপও।

Shamol Bangla Ads

এদিকে টানা বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাটে যানবাহন ও লোক চলাচল ছিল কম। বিপাকে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল রিকশা ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষরা। তবে বিকেলে বৃষ্টি থেমে যাওয়ায় ধীরে ধীরে মানুষজন রাস্তাঘাটে বের হয়েছেন।

শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড় এলাকার হোটেল আবির-নিবিরের স্বত্ত্বাধিকারীদের একজন মো. মনিরুজ্জামান মনির জানান, বৃষ্টির কারণে আজ সকাল থেকে মানুষজন বাইরে বেশি বের হয়নি। এজন্য দোকানের বেচাবিক্রিও অন্যান্যদিনের তুলনায় কম হয়েছে। খোয়ারপাড় শাপলাচত্বর সিএনজি স্ট্যান্ডের সিএনজি অটোরিকশাচালক মো. হাসমত মিয়া বলেন, বৃষ্টিপাতের কারণে আজ যাত্রী কম। তাই ভাড়াও কম পাইতাছি। এমনেই শুক্রবার, তার উপর আবার বৃষ্টিতে খুব সমস্যা হইল আজ।

Shamol Bangla Ads

জেলা কৃষি বিভাগের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল রাতে শেরপুর জেলায় বৃষ্টিপাত হয়েছে ১৭ মিলিমিটার। আর শুক্রবার দিনব্যাপী জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫/২৬ মিলিমিটারের মতো হতে পারে। এ বৃষ্টিপাতের কারণে ফসলের কোন ক্ষতির সম্ভাবনা নেই। তবে যেসব সরিষা খেতের ফসল পাকার শেষ পর্যায়ে সেগুলো ঢেকে না রাখলে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানা গেছে।

এ ব্যাপারে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, জেলায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তাতে ফসলের ক্ষতির কোন সম্ভাবনা নেই। বরং এতে কৃষকের উপকারই হবে। বিশেষ করে বোরো আবাদের ক্ষেত্রে বেশ উপকৃত হবেন কৃষক।

Need Ads
error: কপি হবে না!