ads

বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ‘মাদক-দেহ ব্যবসায়ী’র শাস্তির দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল, মানববন্ধন

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে জেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থান করে দেহ ও মাদক ব্যবসা পরিচালনা এবং অন্যায়ভাবে মানুষকে হুমকীদাতা-হয়রানীকারী ধর্ষণ মামলার চার্জশীটভুক্ত আসামী কেয়ারটেকার রমজান আলীর শাস্তির দাবিতে ঝাড়ু ও জুতা হাতে মিছিল এবং মানববন্ধন করেছেন এলাকাবাসী। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে শতাধিক নারী-পুরুষ ওই মানবন্ধনে ও ঝাড়ু মিছিলে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন।

Shamol Bangla Ads

সকালে শহরের ছিটপাড়া গাংপাড় মহল্লা থেকে নারী-পুরুষ ও তরুণদের সমন্বয়ে রমজানের বিচার দাবি করে শহরের প্রধান সড়কে প্রায় ২ কিলোমিটার প্রদক্ষিণ করে এবং ঝাড়ু ও জুতা হাতে প্রতিবাদ মিছিল করেন। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ধর্ষিতা প্রতিবন্ধী নারী, নারীনেত্রী কমরেড রাজিয়া সুলতানা, ভুক্তভোগী মিরাজ উদ্দিন, রিপন মিয়া, তারেক প্রমুখ।

ভুক্তভোগী এবং ছিটপাড়া মহল্লাবাসী জানান, শহরের ছিটপাড়ায় মহিলা কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোয় কেয়ারটেকার হিসেবে কর্মরত রমজান আলী। সে ডাকবাংলোর ভিতরে পুরনো একটি পরিত্যাক্ত ভবনে বসবাস করে এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে তরুণীদের এনে বাইরের খদ্দের দিয়ে দীর্ঘদিন যাবত দেহ ব্যবসা পরিচালনা করে।

Shamol Bangla Ads

একইসঙ্গে খদ্দেরদের মাদকের সরবরাহ ও নিজেও সেবন করে সে। গত ২০১৮ সালে এক প্রতিবন্ধী টোকাই এক তরুণীকে ধর্ষণ করলে ওই তরুণী অন্তঃস্বত্ত্বা হওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। একপর্যায়ে মামলা দায়ের হলে পুলিশ রমজানসহ দুইজনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে। বর্তমানে ওই মামলা বিচারাধীন রয়েছে।

এলাকাবাসী আরও জানায়, রমজানের এসব অপকর্মের প্রতিবাদ করলে তার স্ত্রী-কন্যাকে দিয়ে আদালতে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রাণী করে। নারী নির্যাতনের মামলার ভয় দেখায়। এমতাবস্থায় রমজানের কর্মকান্ডে তারা অতিষ্ঠ। তাই রমজানকে চাকুরীচ্যুত করে তার এসব অপকর্ম বন্ধের পাশাপাশি শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads