ads

রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১১ জেব্রার মৃত্যু: পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দক্ষিণ আফ্রিকায়

খবর টি পড়েছেন : ২৭৫
১১ জেব্রার মৃত্যু: পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দক্ষিণ আফ্রিকায়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পরপর ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পার্কটি পরিদর্শন করছে তদন্ত কমিটি। এর প্রকৃত কারণ উদঘাটন, প্রযোজ্য ক্ষেত্রে দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণ এবং করণীয় বিষয়ে মতামত দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

Shamol Bangla Ads

জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে পার্ক কর্তৃপক্ষ। বিশেষ করে যে দেশ থেকে প্রাণীগুলো আমদানি করা হয়েছিল, সেই দেশ দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সঙ্গে কথা হয়েছে। এরইমধ্যে রোগের বিস্তারিত লক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন ইমেইলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে।

জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর সদস্যরা গত ২৫ ও ২৯ জানুয়ারি সাফারি পার্কে সভায় করেন। মূলত গত ২৫ জানুয়ারি বিশেষজ্ঞ টিমের দেওয়া ১০ দফা সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

শনিবার সন্ধ্যা ৬টার দিকে একটি জেব্রার মৃত্যু হয়। এর আগে সকালে মারা যায় আরও একটি অসুস্থ জেব্রা। এ নিয়ে চলতি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোট ১১টি জেব্রার মৃত্যু হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসি গঠন আইনের গেজেট প্রকাশ পরবর্তী সংবাদ এক্সপ্রেস হাইওয়েতে পরপর দুই বাসচাপা, উদ্ধারকারীসহ নিহত বেড়ে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads