ads

রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক্সপ্রেস হাইওয়েতে পরপর দুই বাসচাপা, উদ্ধারকারীসহ নিহত বেড়ে ৫

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে হতাহতের উদ্ধার করতে গিয়ে পেছন দিক থেকে আসা অপর একটি বাসচাপার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে স্থানীয় চার উদ্ধারকারীসহ পাঁচজন নিহত হলেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন, নিহতরা হলেন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরচর ইউনিয়নের শরীফকান্দি গ্রামের ভ্যান চালক লিটন শরীফ (৪০), চরবাচামারা গ্রামের মোজাম্মেল (৫৫) ও প্রাইভেটকার যাত্রী মাদারীপুর সদর উপজেলার বল্লবদী গ্রামের খলিল মিয়া (৭০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয় গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে আসে।

Shamol Bangla Ads

এ সময় ঢাকাগামী ইমাদ পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে এসে উদ্ধারকারীদের ওপর চাপা দেয়। এতে প্রথমে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। পরে শনিবার মধ্যরাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, দুঘর্টনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, গ্রামীণ পরিবহনের বাসটি আটক করা গেলেও ইমাদ পরিবহনের বাসটি পালিয়ে গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!