ads

রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ বছরের ঊর্ধ্বে সবাই টিকা পাবে, ৪০ হলেই বুস্টার : স্বাস্থ্যমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২২ ১:১৯ অপরাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রাপ্তির বয়স সীমা আরো কমানো হয়েছে। সেই সঙ্গে বুষ্টার ডোজ (৩য ডোজ) পাওয়ার বয়সও কমিয়েছে সরকার। এখন থেকে ১২ বছরের ঊর্ধ্বে সবাই করোনা টিকা নিতে পারবে। আর চল্লিশোর্ধরা নিতে পারবেন বুস্টার ডোজ।৩০ জানুয়ারি রবিবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

Shamol Bangla Ads

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে। আমরা অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে চাই। আমাদের হাতে এখনো অনেক টিকা আছে। তাই আমরা টিকা দেয়ার বয়সসীমা কমিয়েছি। তবে আমাদের স্বাস্থ্যবিধিও মানতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়েছে ২০ গুণ ও মৃত্যু বেড়েছে ৪ গুণ, করোনাকে মৃদু বলা যাবে না।”

Shamol Bangla Ads

এক মাসে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখন থেকে শুধু শিক্ষার্থী নয়, ১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে।”

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!