ads

বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিশু পরিবারের মাঝে খাদ্য রেশন ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ

রেজাউল করিম বকুল
জানুয়ারি ২৭, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শিশু পরিবারের মাঝে খাদ্য রেশন, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও বিছানার চাদর বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

২৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বাবেলাকোনা বিডি-০৪২৪ এর বাস্তবায়নে বাবেলাকোনা অফিস প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেঝে ২১৮ জন শিশুর পরিবারের সদস্যদের মাঝে ওইসব সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য রেশন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগবরুণা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ফকরুজ্জামান। লোকাল কমিটি সেন্টারের চেয়ারম্যান ক্লেনসন থিগিদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ব্যবস্থাপক সুলভ রিছিল।

Shamol Bangla Ads

টিউটর জিবন ম্রং এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগবরুণা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফুজল হক, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মনোয়ারা বেগম। ওইসময় প্রকল্পের সমাজকর্মী দায়ুদ চিসিম, হিসাব রক্ষক চন্দ্র ম্রংসহ এলসিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বাবেলাকোনা বিডি-০৪২৪ প্রকল্পের ২১৮ জন উপকারভোগী শিশু পরিবারের প্রত্যেকের মাঝে চাল, ডাল, আলু, হ্যান্ডওয়াশ, সাবান, মাস্ক ও ১টি করে বিছানার চাদর বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!