ads

শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

শেরপুরে ক্ষেত থেকে অজ্ঞাতনামা নারীর (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধারের পর তার পরিচয় মিলেছে। বিকেলে শেরপুর সদর থানা থেকে তার পরিচয়ের বিষয়ে সাংবাদিকদের জানানো হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, দুপুরে ময়নাতদন্তের সময় আঙুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর নাম নুরেজা বেগম। তিনি শেরপুরের নকলা উপজেলার কায়দা এলাকার আজাহার আলীর স্ত্রী এবং একই উপজেলার ইশিবপুর এলাকার নূর ইসলামের কন্যা।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের কৃষক ফরমান আলী তার ক্ষেতে ইরি-বোরো চারা রোপন করতে গিয়ে একটি রক্তমাখা বস্তা তার ক্ষেতের পাশে পরে থাকতে দেখে। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ বস্তা থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোন এক সময় ওই নারীকে অন্য কোথায় হত্যা করে মরদেহটি বস্তায় ভরে এখানে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। ওই নারীকে মাথায় কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে ওই নারীর স্বামী আজাহার আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!