ads

শুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বৃদ্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটালো পুত্রবধূ-নাতি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে সত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে পাকা রাস্তায় ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে তারই পুত্রবধূ ও নাতি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়েছে। ১৪ জানুয়ারি শুক্রবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজারস্থ ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নালিতাবাড়ী শহরের উত্তর বাজার এলাকায় মেইন রোড সংলগ্ন অমল কান্তি গাঙ্গুলি দুই ছেলে, এক কন্যা ও স্ত্রী রেখে গত বছরের ১৫ মে মারা যান। তিনি মারা যাওয়ার পর বড় ছেলে অসীম গাঙ্গুলি (৫৫) বাসার সবটুকু জমি তার নামে লেখা রয়েছে বলে দাবী করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি পর্যন্ত গড়ালে সামাজিক বিচারে ছোট ভাই অনুজ গাঙ্গুলি (৫২) ও বড় ভাই অসীম গাঙ্গুলির মাঝে হিন্দু রীতি অনুযায়ী সমানভাবে ভাগ করে বাসার সীমানা ইটের দেয়াল তুলে বাউন্ডারি করে দেওয়া হয়। এছাড়াও পিতার কাছ থেকে জীবদ্দশায় কৌশলে লিখে নেওয়া বাসার সবটুকু জমি থেকে অর্ধেক ছোট ভাইকে লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বড় ভাই অসীম গাঙ্গুলি লিখে দিতে গড়িমসি করায় তাদের বৃদ্ধা মা অঞ্জলী গাঙ্গুলি বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সামনে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন।

শুক্রবার বৃদ্ধা অঞ্জলী বড় ছেলের অংশে বাসায় প্রবেশ করলে পুত্রবধূ উমা গাঙ্গুলি ও নাতি ঐহী গাঙ্গুলি বৃদ্ধাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেয় এবং ঐহী ঘাড় ধরে সজোরে সামনে থাকা পাকা রাস্তায় তার দাদীকে ছুঁড়ে ফেলে। বৃদ্ধা রাস্তায় আছড়ে পড়ার সাথে সাথেই মাথা ফেটে রক্ত বেরুতে থাকে। এসময় প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যান।

Shamol Bangla Ads

তবে এর আগে বড় ভাই অসীমের দোকানের সামনে অবস্থান করা বৃদ্ধা অঞ্জলীকে সরিয়ে দিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ ও নাতির উপর লাঠিপেটা করেন বলে পাল্টা অভিযোগ রয়েছে।

এদিকে এ ঘটনার দৃশ্য পাশে থেকে কে বা কারা মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় উঠে। আশপাশের মানুষ বাসার সামনে জড়ো হতে থাকে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি শান্ত করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও দেখুন :

https://fb.watch/axi56_7Y7z

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!