ads

বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঘোড় দৌড় দেখতে হাজারও মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৩, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার বাদাগৌড় এলাকার খোলা মাঠে আয়োজিত মেলায় ওই আকর্ষণীয় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার আয়োজন করে বাদাগৈড় ফ্রেন্ডশীপ এ্যাসোসিয়েশন।

Shamol Bangla Ads

ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে এলাকায় চলছিল উৎসবের আমেজ। বাড়িতে বাড়িতে চলছে রান্না-বান্না আর আনন্দ-উৎসব। ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আগের দিন থেকেই প্রতিটি ঘরে ভিড় জমান আত্মীয়-স্বজনেরা। মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। দেশের বিভিন্ন জায়গা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘোড়ার মালিকরা অংশগ্রহণ করে।

এ খেলায় চাপাইনবাবগঞ্জের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সোনিয়া ১ম স্থান এবং টাঙ্গাইলের মানিক ২য় স্থান দখল করে। খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন।

Shamol Bangla Ads

এ খেলা দেখতে সব বয়সের হাজার হাজার মানুষ ভিড় জমায়। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও যানবাহনে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসেন।

Need Ads
error: কপি হবে না!