ads

শুক্রবার , ৩১ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

খবর টি পড়েছেন : ৩২০
শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

 দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দেশের বিচারাঙ্গনের শীর্ষ এই পদে তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন। ৩১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ শেষে নিয়ম অনুযায়ী শপথনামায় স্বাক্ষর করেন নতুন প্রধান বিচারপতি।

Shamol Bangla Ads

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
করোনার কারণে এবার প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয়। বঙ্গভবনের দরবার হলে এবার সর্বোচ্চ ৬০ জনের আসন ব্যবস্থা করা হয়।

শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে নির্ধারিত পোশাকে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তার কিছুক্ষণ পরই একসঙ্গে সেখানে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানের মঞ্চে রাষ্ট্রপতি দাঁড়ালে নিয়ম অনুযায়ী জাতীয় সংগীত বাজানো হয়।

Shamol Bangla Ads

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, তিন বাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উচ্চ আদালতের দুই বিভাগের বিচারপতিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ চলবে এ সপ্তাহজুড়ে পরবর্তী সংবাদ ময়মনসিংহে ট্রেনে ছিনতাইকারীসহ  গ্রেফতার ৫

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads