ads

শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুগন্ধায় লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ২৫, ২০২১ ৬:০১ অপরাহ্ণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন এ মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

ঢাকা থেকে বরগুনার বেতাগী রওনা হওয়া লঞ্চটিতে শুক্রবার ভোরে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় আগুন লাগে। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। ইঞ্জিন রুম থেকে লঞ্চে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যরা শনিবার সকালে আগুনে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চ পরিদর্শনে যায়। তিনতলা লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো রয়েছে।

Need Ads