ads

শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শনে তদন্তকারী দল

খবর টি পড়েছেন : ২০৯
পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শনে তদন্তকারী দল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব তোফায়েল হাসানের নেতৃত্বে ৭ সদস্যের তদন্তকারী দল আগুনে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শন করেছেন। ২৫ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় লঞ্চের ইঞ্জিন রুমসহ বিভিন্ন কক্ষে ঢুকে তদন্ত করেন তারা। তাদের সঙ্গে ছিলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ওইসময় তিনি বলেন, এ বিষয়ে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Shamol Bangla Ads

জানা গেছে, শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত উদ্ধারকারীদল নদী থেকে কোন মরদেহ পায়নি।

এদিকে, নদীতে লাফিয়ে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের সন্ধানে সুগন্ধার তীরে অপেক্ষায় আছেন স্বজনরা। কেউ আবার ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। কারো হাতে নিখোঁজদের ছবি। তা নিয়ে নদী তীরের বাসিন্দাদের দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। কেউ আবার নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় ঘুরছেন। অন্তত নিখোঁজ স্বজনদের মরদেহ যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুভ বড়দিন আজ পরবর্তী সংবাদ সুগন্ধায় লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads