ads

রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

খবর টি পড়েছেন : ২৫১
খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় রবিবার দুপুর দেড়টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। হাসপাতালে তার কেবিন নম্বর ৭২০৫।

Shamol Bangla Ads

গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসা সেবা দিচ্ছেন। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফেরেন তিনি। এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।

Shamol Bangla Ads

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে গত বছরের মার্চ পর্যন্ত ২৫ মাস কারাগারে ছিলেন খালেদা জিয়া। সে সময়ে তার সুচিকিৎসা না হওয়ায় তার শারীরিক অবস্থা খারাপ হয় বলে অভিযোগ করেছে বিএনপি। তবে আওয়ামী লীগ বলছে, সরকার কারাগারে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছে খালেদা জিয়াকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের সব জেলায় বুস্টার ডোজ আগামী সপ্তাহে পরবর্তী সংবাদ মালয়েশিয়া যেতে যেসব সুবিধা পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads