ads

রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়েশিয়া যেতে যেসব সুবিধা পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা

খবর টি পড়েছেন : ১৮৫
মালয়েশিয়া যেতে যেসব সুবিধা পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়েছে। রোববার কুয়ালালামপুরে স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ চুক্তি হয়। এতে মালয়েশিয়া যেতে বাংলাদেশি কর্মীদের বেশকিছু সুবিধার কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চুক্তির বিষয়বস্তু তুলে ধরে এ তথ্য দেয়।

Shamol Bangla Ads

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। যেমন রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ায় নিয়ে যাওয়া, তাদের আবাসন, কর্মে নিয়োজিত করা এবং কর্মীর নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বহন করবেন। নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন।

মালয়েশিয়া যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার খরচ, ইনস্যুরেন্স-সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টিন সংক্রান্ত খরচসহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে। নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বিমা, চিকিৎসা এবং কল্যাণও নিশ্চিত করবেন। এতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ অনেক কমে যাবে বলে আশা করছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালয়েশিয়া সরকার। এরপর কর্মী নিয়োগ শুরু করার লক্ষ্যে উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি সভা হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় পরামর্শ এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এতে তৎপরতা চালায়। এরপর সম্প্রতি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার।

রবিবার সমঝোতা চুক্তিতে স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়া সরকারের মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর পরবর্তী সংবাদ জুতা সেলাই করছেন বন্ধু, পাশে বসে গল্প করছেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads