ads

শনিবার , ৪ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামে বাস-অটোরিকশা-টেম্পো ও ডেমু ট্রেনের সংঘর্ষে নিহত ২

খবর টি পড়েছেন : ১৭১
চট্টগ্রামে বাস-অটোরিকশা-টেম্পো ও ডেমু ট্রেনের সংঘর্ষে নিহত ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চট্টগ্রামের ঝাউতলায় রেললাইনের ওপরে থাকা বাস, অটোরিকশা ও টেম্পোর সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

Shamol Bangla Ads

তিনি বলেন, ঝাউতলা রেলস্টেশনে রেললাইনের ওপরে থাকা বাস, অটোরিকশা ও টেম্পোর সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজনকে আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এছাড়া আহতদের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন ট্রাফিক পুলিশ রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার নাম মনির। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় দুই দিকের রেল গেট আটকানো হয়েছিল। তার মধ্যেই একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল। ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পেছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। তখনই ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়। এসময় একটি টেম্পোর সঙ্গেও সংঘর্ষ হয় অটোরিকশাটির।

Shamol Bangla Ads

এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ পরবর্তী সংবাদ জামালপুরে সাংবাদিকদের পুলিশের হুমকি, প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads