ads

রবিবার , ১৪ নভেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্যারেড পোকা লালন-পালন করে বেকার যুবরা স্বাবলম্বী হতে পারবে : বাকৃবি ভিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের উদ্যোগে ১৩ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ গ্যালরীতে ‌‘‘Black soldier Fry Larvae as Live Feed for Fish and Domestic Birds and Animal produced through Organic Waste Management’’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে এবং ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. ফাতেমা হক শিখার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন ব্ল্যাক সোলজার ফ্রাই বা প্যারেড পোকার সাহায্যে বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষ এবং হাস-মুরগি পালনকে ঝুঁকি মুক্ত রাখার পাশাপাশি মাচ, মাংস, ডিম এবং শস্যকে বিষ মুক্ত করা আমাদের লক্ষ্য। এছাড়াও প্যারেড পোকা লালন পালনের মাধ্যমে গ্রামীণ জনপদের বেকার যুবক-যুবতিগণ আত্নকর্মসংস্থান করে সহজেই স্বাবলম্বী হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠিত কর্মশালায় একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দস সালাম ব্ল্যাক সোলজার ফ্রাই বা প্যারেড পোকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে মূল প্রবন্ধ পাঠ করেন।

অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আরী খান, বাংলাদেশ মাৎস গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার আলী এবং মৎস অধিদপ্তর ময়মনসিংহ এর উপ-পরিচালক ড. মোঃ আবতাব হোসাইন। অনুষ্ঠিত কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন একোয়াকালচার বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ তানভীর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার মৎস চাষী এবং বিভিন্ন শিল্প উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন গনমাধ্যমের সদস্য উপস্থিত ছিলেন।

Need Ads