ads

বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

খবর টি পড়েছেন : ১৭৮
দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৬ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৫ জনের। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৯৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ ২৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরবর্তী সংবাদ ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads