ads

সোমবার , ৮ নভেম্বর ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে পিতা হত্যা মামলায় পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
নভেম্বর ৮, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ

জামালপুরে পিতা রজব আলীকে হত্যার দায়ে পুত্র রুকনুজ্জামান খোকন (৩৪) কে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। ৮ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুকনুজ্জামান খোকন ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পূর্ব শশারবাড়ি) গ্রামের বাসিন্দা।

Shamol Bangla Ads

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক ও জমিজমা বিরোধের জের ধরে পিতা অজর ওরফে রজব উদ্দিনকে ছেলে রুকনুজ্জামান খোকন ২০১২ সালের ২১ জুলাই দিনগত (অর্থ্যাৎ ২২ জুলাই) ভোররাত সোয়া ৩টার দিকে রমজান মাসের রোজার সেহরি খাওয়া অবস্থায় মারপিট করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী (হত্যাকারীর সৎমা) মোছাঃ কমলা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালতের পি.পি এডভোকেট নির্ম্মল কান্তি ভদ্র জানান-বিজ্ঞ আদালত মামলার দীর্ঘ শুনানি এবং ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর ৩০২ ধারা অপরাধ প্রমাণিত হওয়ায় আসামী রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

Shamol Bangla Ads

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা দায়রা জজ আদালতের পি.পি এডভোকেট নির্ম্মল কান্তি ভদ্র এবং আসামীপক্ষের ছিলেন এডভোকেট আমান উল্লাহ্ আকাশ।

Need Ads