ads

রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ক্লিন ফিড চালু থাকলে লাভবান হবে বেসরকারি টেলিভিশন শিল্প: এটকো সভাপতি

খবর টি পড়েছেন : ৩৫৩
দেশে ক্লিন ফিড চালু থাকলে লাভবান হবে বেসরকারি টেলিভিশন শিল্প: এটকো সভাপতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী বলেছেন, টেলিভিশন সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়িত হওয়ায় লাভবান হবে দেশের বেসরকারি টেলিভিশন শিল্প। বিপুল পরিমাণ রাজস্ব পাবে সরকার। টানা দ্বিতীয়বারের মত তিনি বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনায় কর্মরত সাংবাদিকদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।

Shamol Bangla Ads

অঞ্জন চৌধুরী আরও বলেন, টেলিভিশন খাতকে এগিয়ে নিতে সেটটপ বক্স প্রদান ও দেশীয় চ্যানেলগুলোকে পে চ্যানেলে রূপান্তর সম্ভব হলে, টেলিভিশন শিল্পের গুণগত পরিবর্তন আসবে। এতে প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকরির নিরাপত্তাসহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

অঞ্জন চৌধুরী ক্লিনফিড বাস্তবায়নে সরকারের দৃঢ়চেতা মনোভাবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Shamol Bangla Ads

পরে অনুষ্ঠানিকভাবে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads