ads

রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫১
বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে সরকার। নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্যে হচ্ছে শিক্ষা হবে আনন্দময়। সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না। সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

Shamol Bangla Ads

৭ নভেম্বর রবিবার রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিধন্য শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

Shamol Bangla Ads

শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে ফাঁসি কার্যকর নয় :… পরবর্তী সংবাদ দেশে ক্লিন ফিড চালু থাকলে লাভবান হবে বেসরকারি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads