ads

মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল, যান চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ২৮২
চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল, যান চলাচল বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের মোহরার অংশে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ২৫ অক্টোবর সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেখে ঘটনাস্থলে যায় পুলিশ। বহদ্দারহাট মদিনা হোটেলের সামনের ফ্লাইওভারের একটি পিলারের ওপরের অংশের পুরোটা ফাটল দেখতে পান তাঁরা।

Shamol Bangla Ads

চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান জানান, মোহরার অংশে দিয়ে ওঠা ও নামা আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তবে ষোলকবহর অংশে যানবাহন চলাচল করছে।

এই বিষয়ে জানতে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
গত ২০১২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বহদ্দারহাট ফ্লাইওভারের স্টিলের গার্ডার ধসে পড়ে ১৭ জন নিহত হয়। হঠাৎ করে তিনটি গার্ডার নির্মাণের সময় ফ্লাইওভার (ওভারপাস) থেকে পড়ে যায়।

Shamol Bangla Ads

এর আগে ওই বছরের ২৯ জুন বহদ্দারহাটের এই নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ১৩০ ফুট দীর্ঘ কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ ময়মনসিংহে কনস্টেবল নিয়োগে ভুয়া পরিচয়ে এসপিকে তদবির করে…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads