ads

মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৮
সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারী ও ইন্ধনদাতাদের নাম জানা গেছে। শিগগিরই তাঁদের নাম প্রকাশ করা হবে। তিনি ২৬ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘১৬৪ ধারায় গ্রেপ্তারদের দেওয়া জবানবন্দিতে যাদের নাম পাওয়া গেছে সেখানে পরিচিত অনেকের নাম রয়েছে। শিগগিরই নামগুলো প্রকাশ করা হবে। নোয়াখালীতে ভিডিও ফুটেজ দেখে যারা অপকর্ম করেছেন তাঁদের গ্রেপ্তার করেছি। তাঁদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছি এটা চক্রান্ত, একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চিহ্নিত কয়েকজন নেতা-কর্মী এতে উৎসাহ দিয়েছেন এবং এগুলোর ব্যবস্থা করেছেন। আমি সবগুলো নামই দু’এক দিনের মধ্যে আপনাদের জানাব, জবানবন্দি নেওয়া শেষ হলেই। আমরা নামগুলো জেনে গেছি। সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও হিন্দু-মুসলিমের সম্প্রীতি বিনষ্টের জন্য এসব ঘটনা ঘটানো হয়েছে।’

যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে বিএনপি-জামায়াতের রাজনীতিবিদরা আছেন কিনা, এ প্রশ্নে কামাল বলেন, ‘আপনারা যা অনুমান করছেন আমরা এ রকমই শুনছি। আমরা শতভাগ নিশ্চিত হয়ে নামগুলো জানাব। নোয়াখালীতে নাম বলে দিয়েছে। এমন নামও এসেছে যে নামগুলো আপনাদের পরিচিত। রংপুরের ঘটনায় জড়িতদের নামগুলোও শুনবেন। আমরা নাম পাচ্ছি। ধৈর্য ধরেন, একদম সঠিক হয়ে জানাব।’

Shamol Bangla Ads

কুমিল্লার ঘটনায় ১০টি মামলায় ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ যে কোনো ইস্যুকে বিতর্কিত করাই বিএনপির কাজ :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads