ads

রবিবার , ১৭ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মামলার কবলে পড়লেন নোরা ফাতেহি

খবর টি পড়েছেন : ২২০
মামলার কবলে পড়লেন নোরা ফাতেহি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মামলার কবলে পড়েছেন বলিউডের আলোচিত কোরিওগ্রাফার নোরা ফাতেহি। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের পাশাপাশি নোরার বিরুদ্ধেও অর্থ পাচারের অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট [ইডি], যার পরিপ্রেক্ষিতে এ দুই তারকাকে ইডির দপ্তরে ডেকে নেওয়া হয়েছিল।

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জ্যাকুলিন ও নোরার সঙ্গে সুকেশ চন্দ্রশেখর ও লিনা পাল নামের দুই প্রতারকের যোগসূত্র খুঁজে পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে রয়েছে ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগ।

র‌্যানব্যারি সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবার তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সুকেশ ও লিনা দু’জনেই বর্তমানে হাজতে রয়েছেন।

Shamol Bangla Ads

কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পরেই সুকেশ ও লিনার সঙ্গে জ্যাকুলিন ও নোরার যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। যে কারণে গত বৃহস্পতিবার নোটিশ পেয়ে ইডির দপ্তরে হাজির হয়েছিলেন নোরা।

তবে এ বিষয় নিয়ে কোনো সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি এই তারকা। তাই দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা এই অভিযোগের তদন্তের কী ফল প্রকাশ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস আজ পরবর্তী সংবাদ ‘দিন : দ্য ডে’ মুক্তি পাচ্ছে আগামী ২৪…