ads

বুধবার , ৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরাণ’

খবর টি পড়েছেন : ২৩৩
মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরাণ’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। নানা চমকের পর এবার অফিসিয়াল ট্রেলার প্রকাশ করলো এই ছবির নির্মাতা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস। গতকাল দুপুর ১২টায় ২ মিনিট ৩৬ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশ হয় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে। আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন ছবির প্রচারণার কাজে।

Shamol Bangla Ads

পরিচালক বলেন, ‘আমার ছবির দুটি টিজার প্রকাশ করেছি। এবার প্রকাশ হলো ট্রেলার। আমরা ছবিতে কী বলতে চাচ্ছি ট্রেলার দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন দর্শক। আমি সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখার। আমাদের দেশীয় ছবি যদি না দেখি, তাহলে এই ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে?’

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

Shamol Bangla Ads

নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। আগামী মাসের শেষের দিকে ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হচ্ছেন জয়া আহসান পরবর্তী সংবাদ সৌন্দর্য ধরে রাখতে বুবলীর ‘ডেটিং উইথ ইয়োগা’