ads

শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিং আইডির পরিচালক সাইফুল গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫৪
রিং আইডির পরিচালক সাইফুল গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বেসরকারি ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২ অক্টোবর শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

Shamol Bangla Ads

সিআইডি জানায়, শুক্রবার সাইফুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর ভাটারা থানায় সাইফুলসহ ১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ টাকা, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নেয়। এই টাকা যাতে বিদেশ পাচার হতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

Shamol Bangla Ads

মামলায় আসামিরা কিভাবে জড়িত রয়েছে, বিপুল পরিমাণ অর্থ কিভাবে সংরক্ষণ করেছে তার বিস্তারিত জানতে গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদকে মামলার তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুহিবুল্লাহর হত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে: পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ ময়মনসিংহে রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন দিবস পালিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads