ads

মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৩১
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশে বাধ ও বেড়িবাধ নির্মাণেও ডাচ পরামর্শও সহায়তা চেয়েছেন। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে সেটি মোকবিলার জন্য বাংলাদেশের অর্থায়ন, জলবায়ু অভিবাসীদের পুনর্বাসন ও সবুজ প্রযুক্তি হস্তান্তরের অনুরোধ জানিয়েছেনপররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ৬ সেপ্টেম্বর সোমবার নেদারল্যান্ডে গ্লোবাল সেন্টার অন এডাপটেশনের (জিসিএ) বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি আব্দুল মোমেন একাধিক ডাচ মন্ত্রী ও আইএমএফ এর প্রধান ক্রিসটালিনা জর্জিভার সঙ্গে বৈঠকে ওই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

Shamol Bangla Ads

যেসব দেশ অধিক দূষণ করছে তাদের কাছ থেকে বেশি ক্ষতিপূরণ দেওয়ার উপর জিসিএ বৈঠকে জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জলবায়ুর কারণে যারা অভিবাসী হচ্ছে তাদের পুনর্বাসনের দায়িত্ব যারা বেশি কার্বন নিঃসরন করছে। এছাড়া, প্রতি বছরে ১০ হাজার কোটি ডলার জলবায়ু তহবিল গঠনের উপর জোর দেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেদারল্যান্ডের অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রী বারবারা ভিসেরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ‘ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশে বাধ ও বেড়িবাধ নির্মাণেও ডাচ পরামর্শ ও সহায়তা চান।

Shamol Bangla Ads

ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী টম ডি ব্রুজিনের সঙ্গে বৈঠকে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি অব্যহত রাখার জন্য অনুরোধ করেন আব্দুল মোমেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে গেলেও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যহত রাখার বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র মন্ত্রী।

আইএমএফ এর প্রধান ক্রিসটালিনা জর্জিভার সঙ্গে বৈঠকে জলবায়ু তহবিল নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সংক্রান্ত কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য আইএমএফকে আহ্বান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু পরবর্তী সংবাদ নারীর প্রতি সহিংসতা রোধে অধিক নারী নেতৃত্ব প্রয়োজন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads