ads

শুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসুস্থ তোফায়েল আহমেদকে নেওয়া হলো দিল্লি

খবর টি পড়েছেন : ১৬৪
অসুস্থ তোফায়েল আহমেদকে নেওয়া হলো দিল্লি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ। ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে। এদিন বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লির উদ্দেশে ছেড়ে যায়।

Shamol Bangla Ads

তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র জানায়, এর আগে তোফায়েল আহমেদের হার্টে রিং বসানো হয়েছিল। সেটির চেকআপের জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন বলেও সূত্রটি জানায়।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, উনি হাতে একটু কম শক্তি পাচ্ছেন। তাই উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হয়েছে। তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে ভর্তি করা হবে।
প্রসঙ্গত, ৭৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ভোলা-১ আসন থেকে নির্বাচন করা ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র এই রাজনীতিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৩৬ পরবর্তী সংবাদ আগামী বছর ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতু-মেট্রোরেলের উদ্বোধন : সেতুমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads