ads

বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া

খবর টি পড়েছেন : ১৬৩
বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বুলগেরিয়ার কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ পাচ্ছে বাংলাদেশ। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। বুলগেরীয় সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সোফিয়া গ্লোব নামে একটি স্থানীয় সংবাদমাধ্যম।বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া এবং আলোচনার ভিত্তি কাজ করার জন্য বুলগেরিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।টিকাগুলো বিনামূল্যে পেলেও তা আনার খরচ বহন করবে বাংলাদেশ।এদিন বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক মন্ত্রিপরিষদ দেশটির জাতীয় পরিষদকে আরও দুটি চুক্তি অনুমোদনের আহ্বান জানিয়েছে। এর মধ্যে একটি হলো নর্থ মেসিডোনিয়াকে ফাইজার টিকার ৫১ হাজার ৪৮০ ডোজ এবং অন্যটি নরওয়ের কাছে মডার্না টিকার এক লাখ ডোজ পুনঃবিক্রয় সংক্রান্ত।এর আগে ইউরোপীয় দেশটি ভুটানকে ১ লাখ ৭২ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের সাথে নেপালের যোগাযোগ আরও সহজ হবে ॥… পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৩৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads