ads

বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনায় ঝাগড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

খবর টি পড়েছেন : ২৯৬
খুলনায় ঝাগড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন রাজমিস্ত্রী খান মো. শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৭)। তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকার ৪৮ নম্বর সার্কুলার রোডের এক বাসায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের বাড়ির মালিক নাসির উদ্দিন জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী অথবা স্ত্রীর হাতে থাকা রড বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। তখনই এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

খুলনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, খান মো. শাওন তার পরিবার নিয়ে সার্কুলার রোডের নাসির উদ্দিনের বাড়ির তিনতলায় ভাড়া থাকতেন। তিন তলার বেলকনির পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের তার রয়েছে। তিনি আরও জানান, সকালে রড দিয়ে কাজ করার সময় সেটি বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এসময় স্বামী ও স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জ-৬ আসনের এমপি স্বপনের মৃত্যুতে সংসদের অধিবেশন মুলতবি পরবর্তী সংবাদ দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads