ads

বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জ-৬ আসনের এমপি স্বপনের মৃত্যুতে সংসদের অধিবেশন মুলতবি

খবর টি পড়েছেন : ৪৩০
সিরাজগঞ্জ-৬ আসনের এমপি স্বপনের মৃত্যুতে সংসদের অধিবেশন মুলতবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচি ভুক্ত কর্মসূচি মুলতবি ঘোষণা করা হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসে। শুরুতেই সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।
শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, সাবেক সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ, সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আবদুল আজিজ। পরে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

Shamol Bangla Ads

জাতীয় সংসদের শোকপ্রস্তাবে বলা হয়, `একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর ২০২১ ভোররাতে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর ৩ মাস ১৫ দিন। হাসিবুর রহমান স্বপন ১৬ মে ১৯৬৪ সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।’
১৯৯৬ সালের সপ্তম সংসদে বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন প্রথমে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিলে পুনরায় সাংসদ সদস্য নির্বাচিত হন। তাঁকে সেই সময় শিল্প উপ-মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালের পরে তিনি শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে আনা হলো পাইলট নওশাদের মরদেহ পরবর্তী সংবাদ খুলনায় ঝাগড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads