ads

বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৯৩
দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বক্তব্যে তিনি ওই কথা বলেন। এছাড়া, করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সচেতন থাকার তাগিদ দিয়েছেন তিনি।
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশে করোনার টিকার কোনো সমস্যা নেই। আমরা যেখান থেকেই পারি কিনে আনছি।’

তিনি বলেন, ‘বিভিন্ন সংস্থা ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যারা কাজ করে যাচ্ছে শুধু তাদের না তাদের বাড়ির কাজের লোকজন, তাদের পরিবারের ড্রাইভারসহ অন্য সবাই যেন টিকা পায়, সে ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলো মেনে আমাদের স্কুলের ছেলেমেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজারের টিকা এরইমধ্যে দেশে এসে পৌঁচাচ্ছে। আরও পৌঁছাবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলনায় ঝাগড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পরবর্তী সংবাদ ১৩ সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ : স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads