ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবি মাৎস্য বিজ্ঞানের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আজ দেশের মাছের ঘাটতি পূরণ : ভিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেছেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক-ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদরে নিরলস পরিশ্রমের ফসল হিসেবে দেশে আজ প্রয়োজনীয় মাছের ঘাটতি পূরণ হয়েছে। আমি আশাবাদ ব্যক্ত করি ভবিষ্যতেও আমরা মাছ উৎপাদনের ব্যাপারে আরো সাফল্যমন্ডিত হবো। সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে বাকৃবি ব্রহ্মপুত্র নদের ঘাটে মাছের পোনা অবমুক্ত করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান এসব কথা বলেন।

Shamol Bangla Ads

বাকৃবি ভিসি ড. লুৎফুল হাসান আরো বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশে খাদ্য পুষ্টির অভাব দেখা দিবে এমন একটা সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের গবেষণালব্ধ ফলাফল প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশে প্রোটিন এবং ভিটামিনের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার সুচিন্তা এবং অবদান কৃষিবিদদের প্রথম শ্রেণীর সম্মাননা যার মাধ্যমে এই পুষ্টি ঘাটতি পূরণের অগ্রযাত্রা শুরু।

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন এর পরিচালক প্রফেসর ড. হারুন-অর-রশিদ, প্রোক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনসুর, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রফেসর ড. ফাতেমা হক শিখা, প্রফেসর ড. মোছাঃ কানিজ ফাতেমা সহ মাৎস্যবিজ্ঞান অনুষদের আরোও শিক্ষক-শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. শাকুর আহম্মদ।

Need Ads