ads

সোমবার , ৩০ আগস্ট ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ জেলার সকল পৌরসভার প্রয়োজনীয় উন্নয়নে মতবিনিময় মঙ্গলবার

ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার ১০টি পৌরসভার প্রয়োজনীয় উন্নয়নেএক মতবিনিময় সভা (৩১ আগষ্ট) মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর এলজিইডি অফিসের হলরুমে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।

Shamol Bangla Ads

পৌর মেয়রগণ জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপির আহবানে জেলার ১০টি পৌরসভার প্রয়োজনীয় উন্নয়নের লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প প্রণয়নের লক্ষ্যেএই সভাটি অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী প্রকৌশল অফিস এর সমন্বয় করছেন। মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, নান্দাইল, ঈশ^রগঞ্জ, গৌরীপুর, ফুলপুর ও হালুয়াঘাটসহ জেলার ১০টি পৌরসভার মেয়র, প্রকৌশলী ও সচিবগণ এবং উপজেলা প্রকৌশলীগণ এই মতবিনিময় সভায় উপস্থিত হয়ে এলাকার উন্নয়ন সমূহের তালিকা প্রণয়নে সহযোগিতা প্রদান করবেন।

ত্রিশাল পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি এবিএম আনিছুজ্জামান আনিছ জানান, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা বিশ^নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি চান ময়মনসিংহ অঞ্চলের কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে নাগরিকরা উন্নত সেবা উপভোগ করুক।

Shamol Bangla Ads

এবিএম আনিছুজ্জামান আরও জানান, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ তাজুল ইসলাম এমপির সুযোগ্য নেতৃত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয় আগের চেয়ে আরো অনেক বেশি গতিশীল। দেশের নগরসহ গ্রামবাংলার উন্নয়নে এই মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

আনিছুজ্জামান আরো জানান, ১০টি পৌরসভার মেয়র, প্রকৌশলী ও সচিবগণ এবং উপজেলা প্রকৌশলীগণ স্ব-স্ব এলাকায় কি কি উন্নয়নের প্রয়োজন, অগ্রাধিকার ভিত্তিতে তার তালিকার মাধ্যমে প্রকল্প তৈরি করা হবে। ১০টি পৌরসভার সকল প্রকল্প একসাথে করে একটি বৃহৎ প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা পরিকল্পণা মন্ত্রণালয়ের মাধ্যমে একনেকে পাসের প্রয়াস চালানো হবে। কাঙ্খিত ওই উন্নয়ন প্রকল্প প্রণয়ণ ও বাস্তবায়ন করা হলে জেলার ১০টি পৌরসভার নাগরিকদের জীবনমান আরো উন্নত হবে এবং সেইসাথে নাগরিক সেবাও আরো বহুগুণে বৃদ্ধি পাবে বলে দৃঢ় প্রত্যাশা ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছের।

Need Ads