ads

সোমবার , ২৩ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন

খবর টি পড়েছেন : ৩৪৩
জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয়ভাবে দেশে ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিবছর ১৮ অক্টোবর, শেখ রাসেলের জন্মদিনে এই দিবস পালন করা হবে বলে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

Shamol Bangla Ads

২৩ আগস্ট সোমবার মন্ত্রীসভা বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস। শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব দেয় এবং এর যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে মন্ত্রিসভা বৈঠকে তা অনুমোদিত হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে হরিজন পল্লীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের মসিক মেয়রের সহায়তা পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে বসল শেষ স্ল্যাব, এখন বাকি পিচ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads